হোম > সারা দেশ > ঢাকা

উল্টোপথে ওভারব্রিজে উঠার চেষ্টাকালে বাসচাপায় অটোচালকসহ নিহত যাত্রী

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুরে ওভারব্রিজে উঠার চেষ্টাকালে বাসচাপায় অটোরিকশা চালকসহ ও এক যাত্রী নিহত হয়েছেন।মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দেওহাটা ওভারব্রিজে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামের আজিম উদ্দিনের ছেলে অটোচালক রহিজ উদ্দিন সিকদার (৪৬) ও অটোর যাত্রী রশিদ দেওহাটা গ্রামের মৃত আজগর আলীর ছেলে আব্দুল হামিদ (৬০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী যাত্রীবাহী একটি বাস মহাসড়কের দেওহাটা ওভারব্রিজ দিয়ে পার হয়ে যাওয়ার সময় অটোচালক যানজট এড়ানোর জন্য ওভারব্রিজে উঠার চেষ্টা করে। এ সময় দ্রুতগতির যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোচালক ও যাত্রী দুইজনেই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি সোহেল সারোয়ার জানান, অটোচালক মহাসড়কের উল্টো পথে দেওহাটা ওভারব্রিজে উঠার চেষ্টা করে। এ সময় টাঙ্গাইলগামী দ্রুতগতির যাত্রীবাহী বাস চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। অজ্ঞাত বাস, হেলপার-চালককে আটকের চেষ্টা চলছে।

পুকুরে পানির নিচে মিললো ডিজেল

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

অনশনে বসে অবশেষে প্রেমিকাকে ফিরে পেলেন বিশ্বজিৎ

গাজীপুরে বহুতল ভবনে আগুন

পদ্মায় ঢাকার সাংবাদিক নেতাদের ঈদ পুনর্মিলনী ও নৌবিহার

পলাশে ডাব পারা নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

উচ্চফলনশীল আউশ ধানের নতুন জাত ‘জিএইউ-৪’ উদ্ভাবন

ফতুল্লায় জুটের গোডাউনে আগুন, ২০ লাখ টাকার ক্ষতি

স্থানীয় এমপির হস্তক্ষেপে ভাঙ্গার পরিস্থিতি নিয়ন্ত্রণ করল পুলিশ