হোম > সারা দেশ > ঢাকা

সরকারি বিরোধী কর্মকাণ্ড প্রচারণার সময় গ্রেপ্তার ছাত্রলীগ সভাপতি

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)

সরকার বিরোধী কর্মকাণ্ডের প্রচারণার সময় গ্রেপ্তার করা হয়েছে ফরিদপুর সদরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মিমকে। মঙ্গলবার রাত ১১টায় উপজেলার আকোটের চর ইউনিয়নের মনিকোঠা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার মশিউর রহমান মিম উপজেলার বাছের বেপারী ডাংগী গ্রামের মোন্নাফ বেপারীর ছেলে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনিকোঠা বাজার থেকে ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মিমকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি নাজমুল আরও বলেন, মশিউর রহমান মিম সরকার পতনের পর পলাতক ছিলেন। কিন্ত কিছুদিন যাবৎ এলাকায় এসে তার সংগঠন নেতাকর্মীদের নিয়ে দেশ ও সরকার বিরোধী কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করে আসছিলো এই সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গত ২ ফেব্রুয়ারি উপজেলার জয়বাংলা বাজার এলাকায় শেখ হাসিনায় আস্থা লিফলেট বিতরণ মামলায় মিমের পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে এবং তাকে আমরা এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছি।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর