হোম > সারা দেশ > ঢাকা

শিশুকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

শিবচরে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধকে গ্রেপ্তার করছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের রাজারচর মোল্লাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তোতা শেখ স্থানীয় মৃত নেওয়াজ শেখের ছেলে।

শিবচর উপজেলার সন্ন্যাসী চর ইউনিয়নের রাজারচর কাজিকান্দি গ্রামের সাদিয়া নামের ৫ বছরের একটি শিশু মেয়েকে তোতা শেখ তার নিজ বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক যৌন হয়রানি চেষ্টা করে। এ সময় মেয়েটি চিৎকার করলে আশেপাশের লোকজন তাকে পুলিশের হাতে তুলে দেয়।

স্থানীয় আব্দুল্লাহ আল ইসলাম বলেন, তোতা শেখ এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে আমি লোকের কাছে শুনেছি। আমরা এলাকাবাসী তার কঠিন শাস্তি দাবি করছি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রতন শেখ বলেন, আমাদের পুলিশ টিম তোতা শেখকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে এর আগেও এলাকায় মেয়ে শিশুদের যৌন হয়রানি করার অভিযোগ রয়েছে বলে আমরা শুনেছি।

নিখোঁজ যুবদল নেতা ইউসুফ খানের লাশ উদ্ধার

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাচ্চুর বাড়িতে প্রবাসী কল্যাণ মন্ত্রী

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিশুসহ নিহত ৩

দুবাইতে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, লাশের অপেক্ষায় পরিবার

টাঙ্গাইলে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ৩

ফরিদপুরে ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে আনন্দ মিছিল

কাপাসিয়ায় জলমহালে পানি সংগ্রহ গিয়ে যুবক নিখোঁজ

টঙ্গীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

কালিয়াকৈরে পরিবহনে চাঁদাবাজি, জানেনা নেতৃবৃন্দ

জ্বালানি তেল মজুদ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী