হোম > সারা দেশ > ঢাকা

শিবচরে আ.লীগকে পুনর্বাসনের বিরুদ্ধে বিক্ষোভ

শিবচর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি

ছবি: আমার দেশ

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পুনর্বাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্রজনতা। শিবচর উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তারা জানায়, শিবচরের মাটিতে আওয়ামী লীগের কোনো পুনর্বাসন হতে দেওয়া হবে না।

বুধবার শিবচরে বৈষম্যবিরোধী ছাত্রজনতা আওয়ামী লীগের পুনর্বাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে তারা একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। মিছিলটি শিবচর উপজেলার ৭১ সড়কের কলেজ মোড় থেকে শুরু হয়ে শিবচর থানা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এ সময় তারা প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। তারা বলতে থাকেন, ‘আমার ভাই মরল কেন প্রশাসন জবাব দে! আমার ভাই কবরে খুনি কেন বাহিরে! আমি কে তুমি কে, হাদি! হাদি! দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত! হাদি হত্যার বিচার চাই।’

শিবচর থানার সামনে বসে পড়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ২৪-এর জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন, তাদের রক্তের দাগ এখনো মুছে যায়নি। অথচ তার আগেই শিবচরে আওয়ামী লীগের পুনর্বাসন শুরু হয়েছে, যা শহিদের আত্মত্যাগের সঙ্গে চরম বেইমানি।

এ সময় সমাবেশে বক্তারা প্রশাসনের উদ্দেশে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে শিবচরে আওয়ামী লীগের যে কোনো ধরনের পুনর্বাসন কার্যক্রম বন্ধ করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। তারা দাবি করেন, আন্দোলনে শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে হলে অবিলম্বে আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া বন্ধ করতে হবে।

বিক্ষোভ চলাকালে ছাত্ররা ‘আবু সাঈদ, মীর মুগ্ধ, ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেব না’, ‘শিবচরের মাটিতে আর নয় পুনর্বাসন' -স্লোগান দেন।

বৈষম্যবিরোধী ছাত্রদের নেতারা জানান, যারা দীর্ঘ ১৭ বছর মানুষের ওপর অত্যাচার জুলুম নির্যাতন চালিয়েছে তারা কীভাবে প্রকাশে ঘুরে বেড়ায়? তারা কীভাবে নির্বাচনের প্রচার চালায়? আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক। তবে জনগণের দাবি উপেক্ষা করা হলে আমরা বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সফিকুল ইসলাম বলেন, ‘আইন অনুযায়ী নিষিদ্ধ কার্যক্রমের কেউ যদি কোনো কার্যক্রম চালায় আমরা তার বিরুদ্ধে পদক্ষেপ নেব। আমাদের কাছে যে মামলাগুলো রয়েছে, তা দ্রুত তদন্তসাপেক্ষে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। আমাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। নির্বাচনের সময় আসামিকে গ্রেপ্তার করার কোনো বাধা নই।’

মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচন: এমদাদুল সভাপতি, শাকিল সম্পাদক

টাঙ্গাইলে হামে আক্রান্ত হয়ে শিশুকন্যার মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট

মাদক ব্যবসার সঙ্গে কিছু স্থানীয় নেতা ও পুলিশ জড়িত: এমপি

শ্রীপুরে কারখানার ৩ কর্মকর্তাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ৫

পাগলা কুকুরের কামড়ে পাকুন্দিয়ায় আহত অর্ধশত

নারায়ণগঞ্জে ছেলেসহ রাজ্জাক বাহিনীর প্রধান গ্রেপ্তার

চাঁদাবাজিতে বাধা দেয়া যুবদল নেতাকে পেটানো সেই বিএনপি নেতার শাস্তি দাবি

কালোবাজারে বিক্রির সময় ১৮ হাজার ডিজেলসহ লড়ি চালক আটক

নরসিংদীতে জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়