হোম > সারা দেশ > ঢাকা

১৩ লাখ চিংড়ির রেণুপোনাসহ ৬ কোটি মিটার কারেন্ট জাল জব্দ

উপজেলা প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা মৎস্য অফিস ও মাওয়া কোস্টগার্ডের যৌথ অভিযানকালে ১৩ লাখ ২০ হাজার পিস অবৈধ বাগদা চিংড়ির রেণু ও ৬ কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার মাওয়া পদ্মা সেতুর উত্তর থানার খানবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে কক্সবাজার থেকে খুলনাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ড-১২-৪০৭১) তল্লাশি করে এসব অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়েছে। জব্দকৃত চিংড়ির আনুমানিক মূল্য ৬৬ লাখ টাকা। অপরদিকে ঢাকাগামী (ঢাকা মেট্রো-ন-১৭-৪৬২৭) একটি পিকআপ তল্লাশি করে ৬ কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খানবাড়ি মোড় পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে এসব অবৈধ বাগদা চিংড়ি রেণু পোনা ও অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে জব্দকৃত রেণুপোনাগুলো পদ্মা নদীতে অবমুক্ত করা হয়। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল