হোম > সারা দেশ > ঢাকা

অভাব ঘোচাতে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন আয়নাল

উপজেলা প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)

অভাব ঘোচাতে বছর দুয়েক আগে সৌদি আরবে যান আয়নাল। বছরখানেক সবকিছুই চলছিল ঠিকঠাক। স্ত্রী-সন্তানের মুখে হাসি ফুটলেও হঠাৎ থেমে গেল আয়নালের প্রাণ। কর্মস্থলে সড়ক দুর্ঘটনায় নিহতের পাঁচ মাস পর কফিনবন্দি হয়ে ফিরেছেন আপন ঠিকানায়। তার মৃত্যুতে বিষাদের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।

আয়নালের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়ায়। তিনি উপজেলার পাতিলাপাড়া গ্রামের কুদ্দুস আলীর ছেলে।

সোমবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে, রোববার রাতে তার লাশটি বাড়িতে আনা হয়।

স্বজনরা জানান, সংসারের অভাব ঘোচাতে দুই বছর আগে সৌদি আরবে যান আয়নাল। কিন্তু গত বছরের ৮ অক্টোবর দেশটির আভা শহরে নিজ কর্মক্ষেত্রে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর