হোম > সারা দেশ > ঢাকা

দক্ষিণ আফ্রিকায় গিয়ে সড়কে মারা গেলেন ছাত্রলীগ নেতা

উপজেলা প্রতিনিধি, সিংগাইর (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম হোসেন (৩৪) দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) ভোরে নাঈম হোসেনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার নিজ বাড়ি উপজেলার বলধারা ইউনিয়নের বড়কালিয়াকৈর গ্রামে আনা হয়। সকাল ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত নাঈম হোসেন ওই এলাকার চানবর আলীর ছেলে।

নিহতের বাবা চানবর আলী ও স্থানীয়রা জানান, বর্তমান সরকার পতনের পর নাঈম আত্মগোপনে ছিলেন। নিজেকে নিরাপদ রাখতে গত ২৯ জুলাই তিনি দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়েন। কিন্তু গত ১০ আগস্ট ভোর ৬টায় দক্ষিণ আফ্রিকার সীমান্ত থেকে মাইক্রোবাসে করে মোজাম্বিক হয়ে জোহানেসবার্গ যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর