রাজবাড়ী পৌরসভায় বর্ধিত হারে ট্যাক্স নির্ধারণ করায় জেলা প্রাশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। সোমবার দুপুর ১টায় রাজবাড়ী নাগরিক কমিটির পক্ষ থেকে এ স্মারকলিপি দেয়া হয়।
উপস্থিত ছিলেন কমিটির সভাপতি জ্যোতি শংকর ও সাধারণ সম্পাদক ফকীর শাহাদাত হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বর্ধিত পৌর ট্যাক্স সহনীয়, শহরের রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের দাবি জানান।
পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশিক উন নবী তালুকদার জানান, ৫ বছর পর পর অ্যাসেসমেন্ট করা হয়। তারই অংশ হিসেবে এটি চার্জ করা হয়েছে। তবে পৌর হোল্ডারদের সাথে সরাসরি আলোচনা করে নির্ধারণ করা হবে।
জানা গেছে রাজবাড়ী-১ আসনের এমপি ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ট্যাক্স নির্ধারণ সাময়িক বন্ধ রাখতে বললেও তারা নোটিশ জারি অব্যাহত রেখেছে।
পৌরসভার ৭ নম্বর ওয়াডের বাসিন্দা সাবিনা ইয়াসমিন বলেন, তার ১৫শ স্কয়ার একতলা বাড়ির ট্যাক্স ছিলো ২৯শ টাকা। নোটিশ এসেছে ১৯ হাজার ৮শ টাকা। এভাবে প্রতিজন ট্যাক্স হোল্ডারকে বর্ধিত হারে নোটিশ পাঠানো হচ্ছে।
জেডএম