হোম > সারা দেশ > ঢাকা

সম্পত্তির জন্য পিতাকে কুপিয়ে জখম, ছেলে আটক

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

বাবাকে কুপিয়ে জখমকারী আটক

পারিবারিক কলহের জেরে পিতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে কামরুজ্জামান রুবেল (৩৮) নামের এক পাষণ্ড ছেলেকে আটক করেছে র‌্যাব-১ এর পূর্বাচল ক্যাম্পের সদস্যরা।

রোববার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-১ এর সিপিসি-৩ (পূর্বাচল ক্যাম্প) এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম জানান, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার খালপাড়া এলাকায় এবিএল কোম্পানির পশ্চিম গেটে মো. নাজিম উদ্দিন ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গত ২৫ জুন রাতে পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে তার চতুর্থ পুত্র কামরুজ্জামান রুবেল ধারালো চাপাতি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে। এসময় রুবেল পিতার হাত-পা বেঁধে এলোপাতাড়ি কুপিয়ে পিতাকে মারাত্মক জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন এসে গুরুতর আহত অবস্থায় নাজিম উদ্দিনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় নাজিম উদ্দিনের অপর পুত্র মো. শফিকুল ইসলাম মিন্টু কালীগঞ্জ থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। মামলাটি কালীগঞ্জ থানার মামলা দায়েরের পর থেকে পলাতক থাকা আসামি কামরুজ্জামান রুবেলকে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার দাউদপুর থেকে আটক করা হয়।

পাগলা কুকুরের কামড়ে পাকুন্দিয়ায় আহত অর্ধশত

নারায়ণগঞ্জে ছেলেসহ রাজ্জাক বাহিনীর প্রধান গ্রেপ্তার

চাঁদাবাজিতে বাধা দেয়া যুবদল নেতাকে পেটানো সেই বিএনপি নেতার শাস্তি দাবি

কালোবাজারে বিক্রির সময় ১৮ হাজার ডিজেলসহ লড়ি চালক আটক

নরসিংদীতে জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুবাইয়ে ব্রাহ্মণপাড়ার এক ব্যক্তি নিহত

তেলের সংকটে ভ্যানে মোটরসাইকেল নিয়ে পাম্পে হাজির যুবক

নিয়মের তোয়াক্কা করছেন না বাসচালকেরা

নরসিংদীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান: জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়

নারায়ণগঞ্জে ১৩৯৮০ লিটার ডিজেল উদ্ধার