হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-২০ ধামরাই আসনের ১৪৭ টি কেন্দ্রের মধ্যে ১৩ টি কেন্দ্র ঝঁকিপূর্ণ

উপজেলা প্রতিনিধি, ধামরাই (ঢাকা)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-২০ ধামরাই আসনের ১৪৭ টি কেন্দ্রের মধ্যে ১৩ টি কেন্দ্র ঝঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান সরকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান সালমান হাবিব।

ধামরাই উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ৩লাখ ৭৬ হাজার ৬৩৯টি । এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১লাখ ৮৭ হাজার ৮৩৫টি মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৮০২টি। মোট ভোট কক্ষের সংখ্যা রয়েছে ৭১০টি।

প্রশাসনের তথ্যমতে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে, চর চৌহাট সরকারী প্রাথিমক বিদ্যালয়, হালুয়াপাড়া সরকারী প্রাথিমক বিদ্যালয়, কান্টাহাটি সরকারী প্রাথিমক বিদ্যালয়, গাংগুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভালুম সরকারী প্র্থমিক, বরাটিয়া আলহাজ্ব মাওলানা ইয়াছিন প্রি-ক্যাডেট দাখিল মাদ্রাসা, বরাটিয়া আলহাজ্ব মাওলানা ইয়াছিন প্রি-ক্যাডেট দাখিল মাদ্রাসা নিচ, গোয়ালদী সরকারী প্রাথমিক বিদ্যালয়, শরীফবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়, শরীফবাগ ইসলামীয়া কামিল মাদ্রাসা, খাতরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফরিঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোয়ালদি সরকারী প্রাথমিক বিদ্যালয় নতুন।

ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এস এম সাদিকুর রহমান জানান, আতীতে ভোট কেন্দ্র গুলোতে রাজনৈতিক সহিংসতা, স্থানীয় প্রভাবশালীদের অবস্থান, ভোট কেন্দ্র দখল বিবেচনায় নিয়ে ১৩টি কেন্দ্রক ঝুঁকিপূর্ণ হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। এই সব কেন্দ্র গুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ হলেও ভোটগ্রহণে কোনো সমস্যা হবে না।

এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে চিহ্নিত করা হয়েছে। ওইসব কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতাযেন থাকবে। আশা করছি, কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হবে।

এই বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার খান সালমান হাবিব জানান, এবারের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। আমাদের পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। কেউ যদি ভোট বানচালের চেষ্টা করে তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষে সার্বক্ষণিক কাজ চালিয়ে যাচ্ছি। আশা করছি ধামরাইতে সুন্দরভাবে ভোট গ্রহণ হবে।

শর্ত ভেঙে জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন ভুক্তভোগী

ভুল চিকিৎসায় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ

বেলাবতে পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার

ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে প্রধান আসামি গ্রেপ্তার

ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড শ্রীপুরের ৩ গ্রাম

ফতুল্লায় ধারালো অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

সাভারে বিএনপি নেতার স্মরণে মিলাদ ও দোয়া

সোনারগাঁ হাসপাতালে এমপির ৬০০ ডোজ জলাতঙ্ক ভ্যাকসিন প্রদান

পাকুন্দিয়ায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু