টাঙ্গাইলের সখীপুরে মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
রোববার সন্ধ্যায় সখীপুর উপজেলা পৌর বিএনপি বিক্ষোভের আয়োজন করে।
কচুয়া রোডের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে একটি বিশাল মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় তালতলা চত্বরে গিয়ে সমাবেশ করে।
সমাবেশে উপজেলা বিএনপি সভাপতি শাজাহান সাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল বাসেদ মাস্টার, মীর আবুল হাসেম আজাদ, ফরহাদ ইকবাল, নাসির উদ্দিন আহমেদ, একাব্বর হোসেন প্রমুখ।