হোম > সারা দেশ > ঢাকা

গাছের নিচে চাপা পড়ল রিকশা, চালকসহ আহত ২

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারি গাছ কাটার সময় চাপা পড়ে রিকশাচালকসহ দুজন আহত হয়েছেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

বৃহস্পতিবার বিকেলে জাঙ্গালিয়া-আড়াইহাজার সড়কের নৈকাহন এলাকায় এ ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলামের বাড়ি উপজেলা টোটারবাগ গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে নৈকাহন এলাকায় সড়কের দুপাশে থাকা গাছ কেটে নিচ্ছিলেন স্থানীয় লোকজন। আজও প্রশাসনকে না জানিয়ে একটি মেহগনি গাছ কাটছিলেন আবু ব্যাপারীর ছেলে মোবারক। এ সময় যাওয়ার পথে গাছটির নিচে চাপা পড়ে রফিকুলের রিকশা। এতে যাত্রীসহ রফিকুল আহত হন।

এদিকে, গাছটি সড়কে পড়ে যাওয়ায় আটকা পড়ে শত শত গাড়ি। এতে একঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, আমার জানামতে গাছটি মোবারকের ব্যক্তিগত। এরপরও দিনে গাছ কেটে অন্যায় করেছেন তিনি। তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেদী হাসান শিমুল বলেন, অবস্থার অবনতি হওয়ায় রফিকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা