হোম > সারা দেশ > ঢাকা

‘অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সংস্কার সম্ভব নয়’

জেলা প্রতিনিধি, রাজবাড়ী

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, দেশের সব খাতে সংস্কার করতে হলে রাজনৈতিক দলের প্রয়োজন। নির্বাচিত সরকারের পক্ষেই এসব করা সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কোনোদিনও সংস্কার সম্ভব নয়। এরই মধ্যে রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার বিকেলে রাজবাড়ীর আজাদী ময়দানে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ বিভিন্ন দাবিতে সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।

লালু বলেন, প্রতিদিনই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। এমনকি বাসে-রাস্তাঘাটে ধর্ষণের মতো ঘটনা ঘটছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো কিছুই সামাল দিতে পারছে না। মূলত অন্তর্বর্তী সরকার এসব কাজে ব্যর্থ হচ্ছে। তাই দ্রুত জাতীয় নির্বাচন দেওয়া উচিত।

তিনি বলেন, পতিত সরকারের কোনো দোসরই রাজনৈতিক দলে ঢুকতে পারবে না। ছদ্মবেশে আসতে চাইলেও প্রতিহত করা হবে। এছাড়া মানুষের আস্থা ফেরাতে আমাদের কাজ করতে হবে। মানুষ ধৈর্যহারা হয়, এমন কোনো কাজও করা যাবে না।

জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মাসুক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, জেলা কামটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া, সদস্যসচিব কামরুল আলম প্রমুখ।

গোয়ালন্দে পদ্মার দুই কাতল বিক্রি লাখ টাকায়

ভুট্টাক্ষেতে মিলল শিশুর লাশ, গণপিটুনিতে নিহত দুই ভাই

সেই কবির হোসেন প্রকৃত কৃষক

আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

দুর্নীতি মামলায় মানিকগঞ্জের সাবেক মেয়র আ. লীগ নেতা রমজান আলী কারাগারে

সাভারে সহপাঠীকে হত্যার ঘটনায় মাদরাসা ছাত্র গ্রেপ্তার

বৈশাখী মেলার আড়ালে জুয়ার আসর, প্রশাসনের অভিযানে বন্ধ

নিজের কিডনি দিয়ে স্ত্রীর জীবন বাঁচালেন স্বামী

ফেরি থেকে চালকসহ নদীতে পড়ে গেল প্রাইভেটকার

পদ্মার এক কাতল অর্ধলক্ষ টাকায় বিক্রি