হোম > সারা দেশ > ঢাকা

ইতালি থেকে ফিরল সাগরের লাশ, রাজৈরে শোকের মাতম

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

ইতালি থেকে ফিরল সাগরের লাশ, রাজৈরে শোকের মাতম

ইতালিতে খুন হওয়া রাজৈরের পাখুল্লা গ্রামের যুবক সাগর বালার লাশ বাড়িতে পৌঁছাতেই পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে লাশবাহী গাড়িটি তার বাড়ির সামনে থামার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন পরিবার ও স্বজনরা।

এ সময় গ্রামের মানুষ ছুটে এসে সাগরকে শেষবার দেখার জন্য ভিড় করেন।

পরিবার জানায়, প্রায় আড়াই বছর আগে সাগর বালা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যান। সেখানে দু’বছর ধরে একটি রেস্টুরেন্টে কাজ করছিলেন। গত সেপ্টেম্বরে হঠাৎ নিখোঁজ হওয়ার পর পরিবার দুশ্চিন্তায় দিন কাটাতে থাকে।

নিখোঁজের কয়েকদিন পর, বাংলাদেশ সময় ২৩ সেপ্টেম্বর দুপুরে ইতালির পুলিশ পেরুজিয়া শহরের স্পোলেটো এলাকা থেকে তার খণ্ডিত লাশ উদ্ধার করে। কালো ব্যাগের ভেতর লুকানো অবস্থায় পাওয়া লাশ শনাক্ত হওয়ার পর থেকেই পরিবারের ওপর নেমে আসে শোকের ছায়া।

সাগর বালা ছিলেন পাখুল্লা গ্রামের কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে। পরিবারের একমাত্র ভরসা এই যুবকের লাশ আসার পর গ্রামে নেমেছে শোকের মাতম। পারিবারিকভাবে সৎকারের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা বলছেন, সাগরের মৃত্যু শুধু এক পরিবারের নয়, পুরো গ্রামের জন্য হৃদয়বিদারক এক ঘটনা।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু