হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে সড়কে প্রাণ গেলো অটোচালকের, প্রতিবাদে বিক্ষোভ

উপজেলা সংবাদদাতা, (শ্রীপুর) গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে তাকওয়া বাস থেকে পড়ে এক অটোরিকশাচালক নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশার চালকরা।

মঙ্গলবার সকাল ৮টা থেকে দোষীদের বিচারের দাবিতে সড়কে গাছ ফেলে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালক ও নিহতের স্বজনেরা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, সোমবার সন্ধ্যা পৌনে ছয়টায় তাকওয়া পরিবহনের এক হেলপারের সঙ্গে বাড়তি ভাড়া নিয়ে বাগবিতণ্ডা হয় অটোচালক লিটন মিয়ার (৩৫)। কথা কাটাকাটির সময় হেলপারের ধাক্কায় বাস থেকে পড়ে মৃত্যু হয় লিটনের। এ ঘটনায় অটোচালক ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার সকালে মহাসড়ক অবরোধ করেন। বিক্ষোভকারীরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও মহাসড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করার দাবি জানান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লিটনের সঙ্গে তাকওয়া পরিবহন থেকে নামার সময় ভাড়া নিয়ে হেলপারের তর্ক হয়। এ সময় তাকওয়া পরিবহনের চালক গাড়ি না থামিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। তখন লিটন নামার চেষ্টা করলে গাড়ির চাকার নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাওনা হাইওয়ে পুলিশের এস আই আরিফ হোসেন বলেন, এ ঘটনায় তাকওয়া পরিবহনের চালক জনিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

পাকুন্দিয়ায় পহেলা বৈশাখে বোরো ধান কর্তন উৎসব

শিবচরে পহেলা বৈশাখে ফিরল বিলুপ্তপ্রায় দাড়িয়াবান্ধা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এআই হ্যাকাথন ঘোষণা

শরীয়তপুর জ্বর-কাশি নিয়ে ভর্তি, হামে আবারো শিশুর মৃত্যু

ধরা পড়ে ৪০০ বস্তা চাল ফেলে উধাও ট্রাক চালক ও হেলপার

নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া