হোম > সারা দেশ > ঢাকা

রাজৈরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ সুভাষ ব্যাপারী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজৈর থানা পুলিশ। আটক সুভাষ ব্যাপারীর পিতার নাম বুদ্ধি ব্যাপারী। তার বাড়ি উপজেলার বাজিতপুর ইউনিয়নের চৌরাশি গ্রামে।

রোববার (১০ আগস্ট) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ খানের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল বাজিতপুর ইউনিয়নের চৌরাশি গ্রামে অভিযান চালায়। পুলিশ জানায়, চৌরাশি গ্রামের খোকন ব্যাপারীর বসতঘরের সামনে পাকা রাস্তার ওপর থেকে সুভাষ ব্যাপারীকে ইয়াবাসহ আটক করা হয়।

রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সোমবার তাকে আদালতে নেয়া হবে।

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা