হোম > সারা দেশ > ঢাকা

পদ্মার ৮ কেজি ঢাই মাছ ২৮ হাজার টাকায় বিক্রি

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাত কেজি ৮’শ গ্রাম ওজনের একটি বিশাল ঢাই মাছ। পরে মাছটি ২৮ হাজার টাকায় বিক্রি হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জেলের কাছ থেকে মাছটি ৩ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৩০০ টাকায় ক্রয় করেন।

পরে তিনি মুঠোফোন ও ভিডিও কলের মাধ্যমে দেশ-বিদেশের ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে মাগুরার এক ব্যবসায়ীর নিকট মাছটি তিন হাজার ছয় ‘শ টাকা কেজি দরে মোট ২৮ হাজার ৮০ টাকায় বিক্রি করেন।

ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মার মাছের চাহিদা সব সময়ই বেশি। ঢাই মাছ খুবই সুস্বাদু, তাই অল্প সময়েই বিক্রি করতে পেরেছি।

স্থানীয়রা জানান, এ ধরনের বড় আকারের ঢাই মাছ এখন পদ্মায় খুব একটা ধরা পড়ে না। নদীতে জেলের জালে এমন মাছ ধরা পড়লে এলাকাজুড়ে বেশ কৌতূহলের সৃষ্টি হয়।

পাইলটিং স্কিম চালুর মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি

লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছ, সম্পাদক মনির

কিশোরগঞ্জে ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসে সমাধান সম্ভব নয়: বিমানমন্ত্রী

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কভার্ড ভ্যানের চালক নিহত

অসহায় বৃদ্ধাকে চিকিৎসা ও খাবার দিলেন ইউএনও

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

নরসিংদীতে আর্জেন্টিনার ৩ হাজার ফুট পতাকা নিয়ে মিছিল