হোম > সারা দেশ > ঢাকা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

ঘন কুয়াশার কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে টানা প্রায় ৫ ঘণ্টা ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে।

বুধবার ভোর রাত সাড়ে ৪টা থেকে পদ্মা নদীর অববাহিকায় ঘন কুয়াশা জমে যাওয়ায় নৌপথে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। এতে নৌ দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলে নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে।

ঘাট সূত্রে জানা যায়, কুয়াশার কারণে নদীতে দিক নির্ণয় কঠিন হয়ে পড়ায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় উভয় ঘাটে শত শত যানবাহন আটকা পড়ে, ফলে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়।

পরে সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে এবং নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসায় দৌলতদিয়া ও পাটুরিয়া নৌঘাট কর্তৃপক্ষ ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল পুনরায় চালু করে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে ভোর রাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে কুয়াশার ঘনত্ব কমে আসা ও নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হলে পরিস্থিতি বিবেচনায় সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়।

উল্লেখ্য, শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে প্রায়ই ফেরি চলাচলে বিঘ্ন ঘটে, যার প্রভাব পড়ে দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে।

স্ত্রী হত্যার দায়ে মসজিদের ইমাম গ্রেপ্তার

যমুনার গ্রাসে শিবালয়ের বিশাল মাদরাসা

২৫ বছর যে স্টেশন পরিষ্কার রেখেছেন, সেখানেই চিরনিদ্রায় ববি বেগম

কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

সংবাদ প্রকাশে ক্ষুব্ধ বিএনপি নেতা, সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি

কিশোরগঞ্জে ২৪ ঘণ্টার ব্যবধানে হাওরে আবার ডাকাতি

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টার করা হবে : সমাজকল্যাণ মন্ত্রী

নিখোঁজের একদিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

টঙ্গীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু