হোম > সারা দেশ > ঢাকা

ডামুড্যায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ডামুড্যা (শরীয়তপুর)

শরীয়তপুরের ডামুড্যায় নিজের বসতঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে ফোরাদ মাল (৩০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে বসতঘরের বেড়া মেরামতের সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কর্তব্যরত চিকিৎসক ডা. সোনিয়া আক্তার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

নিহত ফোরাদ মাল শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চর ভৈরব মালেগো কান্দি গ্রামের মৃত শাহজাহান মালের ছেলে।

জিয়াউর রহমান দেশের খাদ্যের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করেছেন: মঈন খান

সাভারে জাবাল-ই-নূর ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

প্রেমের বিয়ের ৮ মাসেই স্বামীর মৃত্যু, স্ত্রী পলাতক

চাঁদা না পেয়ে অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতন, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অপহরণ চেষ্টার অভিযোগে ৪ ডিবি পুলিশ গ্রেপ্তার, গণপিটুনির পর মামলা

‎যারা জনগণের রায়কে সম্মান করে না তারা গণতন্ত্রপন্থি হতে পারে না

ঢাকার নিউ মার্কেটের হত্যা মামলা: ঝালকাঠির যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

জুলাইয়ের বিপ্লবের মামলায় আ.লীগ নেতাদের পক্ষে তদন্ত প্রতিবেদন পুলিশের

নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষে নিহত বেড়ে ৩

নরসিংদীতে প্রশাসনের নিষ্ক্রিয়তায় বিলুপ্ত হচ্ছে ছোট-বড় টিলা