হোম > সারা দেশ > ঢাকা

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাকুন্দিয়ায় ছাত্রদলের দোয়া

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলেক্ষ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে রোববার সকালে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌর সদরের পাটমহালে অবস্থিত বিএনপির দলীয় অফিসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জল।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল হক শিপু, এনামুল হক হৃদয়, রিশাদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক সামসুল আলম সবুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন সাগর, কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরমান হোসেন, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি তৌফিক সরকার ও সাধারণ সম্পাদক এনামুল হক বিজয় প্রমুখ।

আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

কালকিনিতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু