হোম > সারা দেশ > ঢাকা

নড়িয়ায় বাবাকে হত্যা করার পর ছেলেরও মৃত্যু

উপজেলা সংবাদদাতা, নড়িয়া (শরীয়তপুর)

শরীয়তপুরের নড়িয়ায় পারিবারিক বিরোধের জেরে মকবুল হোসেন মোল্লা (৬৫) নামে এক ব্যক্তি ছেলের হামলায় নিহত হয়েছেন। ঘটনার পর পালানোর চেষ্টা করার সময় ছেলে রুবেল মোল্লা (৩৩) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার মোক্তারের চর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মকবুল হোসেন মোল্লার দুই বিয়ে করেন। প্রথম পক্ষের সন্তানদের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। বড় ছেলে রুবেলের সঙ্গে নানা বিষয়ে তার মতবিরোধ হতো।

রোববার সন্ধ্যায় বাগবিতণ্ডার একপর্যায়ে রুবেল ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে বাবা মকবুল হোসেনকে আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনার পর পালানোর সময় রুবেল হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন মোল্লা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রুবেলের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল