হোম > সারা দেশ > ঢাকা

নাশকতা মামলায় শিবচরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

মাদারীপুরের শিবচর উপজেলায় নাশকতার মামলায় ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভদ্রাসন ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আ. রহিম বেপারীকে (৬৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরের দিকে ভদ্রাসন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া আ. রহিম বেপারী উপজেলার ভদ্রাসন ইউনিয়নের নডু বেপারীর কান্দি গ্রামের বাসিন্দা। তিনি প্রয়াত নডু বেপারীর ছেলে এবং দীর্ঘদিন ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভদ্রাসন ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে আ. রহিম বেপারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে নিয়মিত প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার ওসি কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে নাশকতা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

শিবচর থানার ওসি কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, "আ. রহিম বেপারীর বিরুদ্ধে নাশকতা আইনে দায়ের করা একটি মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।"

টানা বর্ষণে কালিয়াকৈরে জলাবদ্ধতা, পানিবন্দি লক্ষাধিক মানুষ

‎সিদ্ধিরগঞ্জে রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার ১

মাদারীপু‌রে বিশ্ব জনসংখ্যা দিবসে পুরস্কার বিতরণ

সড়ক সংস্কারে ধীরগতি, দুর্ভোগে টঙ্গিবাড়ীর মানুষ

১৩ বছরে তদন্ত প্রতিবেদন পিছিয়েছে ১০৫ বার

পাকুন্দিয়ায় নৌকাডুবি, দুই দিন পর কৃষকের লাশ উদ্ধার

শিবচরে জলাবদ্ধতায় অবরুদ্ধ শতাধিক পরিবার

সাত দিনেই উঠে যাচ্ছে সড়কের পিচঢালাই

সাঁকোই ভরসা সোনারগাঁওয়ে ১০ গ্রামের মানুষের

দুই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক