হোম > সারা দেশ > ঢাকা

জামালপুরে মেয়র পদপ্রার্থীর ফেস্টুন পুড়িয়ে দিল প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকেরা

পৌরসভা নির্বাচন নিয়ে বিএনপির দুই গ্রুপে দ্বন্দ্ব

জেলা প্রতিনিধি, জামালপুর

ছবি: আমার দেশ

জামালপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা খানের জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত ফেস্টুন পুড়িয়ে দেওয়াসহ দোকান ভাঙচুর করেছে প্রতিপক্ষ প্রার্থী শাহ মাসুদ সমর্থিত বিএনপির কর্মীরা ।

জামালপুর শহরের দেউরপাড় চন্দ্রা সাতরাস্তা মোড়ে সোমবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সোহেল মিয়া বলেন, ‘রাত ১০টার দিকে জামালপুর পৌরসভার সম্ভাব্য প্রার্থী সোহেল রানা খানের ফেস্টুন টাঙানো হয়। ফেস্টুন টাঙানোর ২০ মিনিট পরেই ১২ নং ওয়ার্ড (দক্ষিণ) বিএনপির সভাপতি হান্নান ও সাধারণ সম্পাদক বিজু আহমেদের নেতৃত্বে প্রতিপক্ষ প্রার্থী শাহ মাসুদের কর্মী-সমর্থকেরা ফেস্টুনে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।

পরে আমার দোকান ভাঙচুর করেছে। ফেস্টুন পোড়ানো এবং দোকান ভাঙচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সোহেল রানা খানের সমর্থক সোহেল মিয়া।’

তিনি আরো বলেন, ‘সোহেল রানা খানের সমর্থক হওয়ায় আমাকে প্রাণনাশ ও এলাকা থেকে উচ্ছেদের হুমকি দিচ্ছে শাহ মাসুদের কর্মীরা।’ এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

অভিযুক্ত সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শাহ মাসুদের সমর্থক ১২ নং ওয়ার্ড বিএনপি (দক্ষিণ) সভাপতি আব্দুল হান্নান বলেন, ‘এসব অভিযোগ সঠিক নয়, এ রকম কোনো ঘটনাই ঘটেনি।’

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে আমার দেশকে বলেন, অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কুলিয়ারচরে সদ্য ইসলাম ধর্ম গ্রহণকারী যুবককে গ্রেপ্তার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় নিহত ২, আহত ২

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ২০

মাদক মামলার আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, এএসআইকে গণপিটুনি

সাভারে হিফযুল কোরআন অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণ

শ্রীপুরে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৭

দাওয়াত খেয়ে ফেরার পথে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়তে হবে: এমপি বাবুল

ফেরিতে ছদ্মবেশে নৌ পুলিশের অভিযানে জুয়াড়ি চক্রের চার সদস্য আটক

পাহারাদারকে বেঁধে ৭ দোকানে ডাকাতি, স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট