হোম > সারা দেশ > ঢাকা

কিশোরগঞ্জ-৬ আসনে ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে ধানের শীষ

উপজেলা প্রতিনিধি, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

ছবি: সংগৃহীত।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের আংশিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শরীফুল আলম। এ আসনে মোট ১৪২টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৬টির ফলাফল পাওয়া গেছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শরীফুল আলম পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ভোট। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী আতাউল্লাহ আমীন, যিনি রিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, পেয়েছেন ৩০ হাজার ভোট।

ঘোষিত ফলাফলে দেখা যাচ্ছে, ধানের শীষ প্রতীক উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে। তবে এখনও ৩৬টি কেন্দ্রের ফলাফল বাকি থাকায় চূড়ান্ত ফলাফলে কিছুটা পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু