হোম > সারা দেশ > ঢাকা

মিরসরাইয়ে দিঘিতে বিষ ঢেলে ২৫ লাখ টাকার মাছ নিধন

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

চট্টগ্রামের মিরসরাইয়ে শত্রুতার জের ধরে দিঘিতে বিষ ঢেলে দিয়ে ২৫ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লুদ্দাখালী এলাকায় স্থানীয় ইউপি সদস্য রহিম উদ্দিন মুক্তারের মাছ চাষের দিঘিতে এ ঘটনা ঘটে।

মৎস্যচাষি রহিম উদ্দিন মুক্তার বলেন, আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। ২০১৪ সালে দেশে ফিরে এসো মাছ চাষে জড়িত হই। এলাকায় এক একর ৭০ শতক দিঘি বন্ধক নিয়ে রুই, পাঙাশ, মৃগেল, ব্রিকেট, শিং, কার্প জাতীয় ও মিশ্র মাছ চাষ করে আসছি। বৃহস্পতিবার ভোর ৫টায় দিলদার কোম্পানি জানান দিঘির সব মাছ ঠিক আছে। ৬টায় স্থানীয় আবুল কাশেম আমাকে ফোন করে জানান দিঘির মাছ মরে ভেসে উঠছে। দৌড়ে গিয়ে দেখি মরে সব মাছ ভাসছে। শত্রুতাবশত কেউ বিষ ঢেলে দিয়েছে। দিঘির মাছ দেখার জন্য শত শত মানুষ জড়ো হয়েছে। আমার তো পুঁজি সব শেষ হয়ে গেছে। আমি এই ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। মানুষের উপকার ছাড়া কারো ক্ষতি করি নাই। আমার রাজনৈতিক শত্রু থাকতে পারে। আমার বাড়িতে ১৫ দিন আগে হামলা চালায় সন্ত্রাসীরা। আমি আওয়ামী লীগ করি।

তিনি আরো বলেন, দিঘিতে প্রায় ১৩ টন মাছ ছিল। যার বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা। খাদ্যের দোকানে টাকা বকেয়া, ১২ লাখ টাকা ঋণ রয়েছে। কীভাবে পরিশোধ করবো বুঝতে পারছি না। আমার সব শেষ হয়ে গেছে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি সাব্বির মো. সেলিম জানান, ইছাখালীতে বিষ দিয়ে মাছ মারার বিষয়টি অবগত নই। তারপরও আমি খোঁজ নিয়ে দেখছি। থানায় লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেবো।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল