হোম > সারা দেশ > ঢাকা

টাঙ্গাইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

দেশের পরিবেশ সংরক্ষণে উদ্যোগ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় টাঙ্গাইল পৌরসভার বেড়াডোমা ও দিঘুলিয়া এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দিঘুলিয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়, শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় ও দিঘুলিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকদের হাতে ফলদ ও বনজ গাছের চারা তুলে দেন আয়োজকরা।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক শানু, ভিপি নুরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাবিবুল আলম শাতিল, শহর যুবদলের সদস্য সচিব মীর মাজেদুর রহমান সজীব, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাওন, শহর বিএনপির সহ-সভাপতি আসলাম মিয়া, সহজ শ্রমিক দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু ও জেলা যুবদলের সদস্য তারেক সিদ্দিকী সুজন।

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় এবং ভবিষ্যৎ প্রজন্মকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি অন্তত একটি করে গাছ রোপণ ও যত্ন নেয়ার আহ্বান জানান তারা।

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের