হোম > সারা দেশ > ঢাকা

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং আগামী ১৫ নভেম্বর আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার লক্ষে বুধবার বিকেলে সোনারগাঁয়ে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি সোনারগাঁ শাখা আয়োজনে করে। মিছিলটি মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদ থেকে শুরু হয়ে মারী-খালি সেতু হয়ে মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মসজিদের সামনে এসে শেষ হয়।

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি সোনারগাঁ শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন খাঁনের নেতৃত্বে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, আলেম-ওলামা ও তৌহিদি জনতা অংশ নেন। এসময় মাওলানা জহিরুল ইসলাম ফারুকী, মুফতি সাইদুর রহমান, মাওলানা আব্দুদ দাইয়ান, মাওলানা রুহুল আমিন কাসেমী, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা মুহাম্মাদুল্লাহ, মুফতি মিজান, মুফতি শিহাব, মাওলানা সাখাওয়াত উল্লাহ মুহিব, মাওলানা ফজলুর রহমান কাসেমী, হাফেজ মুজিবুর রহমান খাঁন, মাওলানা আবুল কালাম, মাওলানা মাহবুব, মুফতি আনিসুর রহমান, মুফতি মোশাররফ হোসাইন, মাওলানা রাকিবুল ইসলাম, হাফেজ মাসুদুর রহমান, মাওলানা জামিল, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা মাহফুজুর রহমান খাঁন, মাওলানা ইয়াসিন খাঁন, মুফতি সাব্বির আহমেদ খাঁন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, খতমে নবুওয়াত ইসলামের মূল ভিত্তি, আর কাদিয়ানীরা এ বিশ্বাসের পরিপন্থী। তাই তাদের অমুসলিম ঘোষণা করা দেশের মুসলমানদের ন্যায্য দাবি। অবিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে ইসলামের মর্যাদা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু