হোম > সারা দেশ > ঢাকা

শিবচরে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে নিহত ১

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

ছবি: আমার দেশ

ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে মাদারীপুরের শিবচরে ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে সিয়াম হাওলাদার নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যার দিকে শিবচর উপজেলার কুতুবপুর এলাকার খালেক ফকিরের বাজারসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম হাওলাদার (১৯) কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকার হারুন হাওলাদারের ছেলে।

জানা গেছে, সন্ধ্যায় মোটরসাইকেল চালিয়ে কুতুবপুরের দিকে যাচ্ছিেলেন সিয়াম। পথে খালেক ফকিরের বাজার এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় চালক সিয়াম ছিটকে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, মোটরসাইকেলটি দ্রুতগতিতে এসে ভ্যানের ওপর উঠে যায়। দ্রুতগতির কারণেই এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতাবস্থায় একজনকে শিবচর হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে খবর পাই সেখানে তার মৃত্যু হয়েছে।

এমএইচ

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল