হোম > সারা দেশ > ঢাকা

বুলডোজারে শত কোটি টাকার জমি দখল, পৌর কর্মকর্তাকে শোকজ

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

সাভার বাসস্ট্যান্ড এলাকায় ২০০ কোটি টাকার ২ একর ১৭ শতাংশ সরকারি জমি দখল করা হয়েছে। জায়গার সীমানাপ্রাচীর ভাঙতে ব্যবহার করা হয়েছে পৌরসভার বুলডোজার। এ অভিযোগে সাভার মডেল থানায় মামলা করেছেন বাগধনিয়া ভূমি কার্যালয়ের ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জয়দুল হোসেন। মামলায় ১৫০ হকারকে আসামি করা হয়েছে।

ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জয়দুল হোসেন বলেন, সাভার মডেল থানার ছোট বলিমেহের মৌজায় সরকারের নামে রেকর্ডভুক্ত দুই একর ১৭ শতাংশ জমিতে টিনের সীমানা প্রাচীরে ঘেরাও দেওয়া ছিল। সোমবার দুপুরে ১৪০ থেকে ১৫০ জন হকার সেখানে গিয়ে প্রায় ১০০ ফুট টিনের প্রাচীর ভেঙে নিয়ে যান। এতে সরকারের প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি মামলায় উল্লেখ করেন, হর্টিকালচার সেন্টার ও রাজালাখ ফার্ম এলাকায় সরকারি মালিকানাধীন প্রায় ২ একর ১৭ শতাংশ জমিতে সংঘবদ্ধভাবে প্রবেশ করে হকাররা প্রায় ১০০ ফুট টিনের বাউন্ডারি ভেঙে ফেলে। এ সময় তারা অনেকগুলো টিন লুট করে নিয়ে যায়, যার দাম আনুমানিক ৪০ হাজার টাকা। এ ছাড়া এ ঘটনায় প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ জমির বর্তমান বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা।

মামলায় আরো বলা হয়, ঘটনাস্থলে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত হলে অভিযুক্তরা মারমুখী আচরণ করে এবং সরকারি জমিতে ব্যবসা পরিচালনায় বাধা দিলে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেয়।

সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, সরকারি জমি দখল চেষ্টার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং টিন উদ্ধারে পুলিশ সদস্যরা কাজ করছেন।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, পৌরসভার সরকারি বুলডোজার ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কনজারভেন্সি ইন্সেপেক্টর মো. সেলিম আহম্মেদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। তাকে আজই শোকজ করার পর তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সোমবার (১৮ মে) একটি তদন্ত কমিটি গঠন করে জবাবের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তদন্ত কমিটির মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেডএম

অকাল বন্যা ও ঋণের চাপে বিপর্যস্ত কিশোরগঞ্জের বর্গাচাষিরা

বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ১২

শোলাকিয়ায় ঈদের জামাত শুরু হবে সকাল ৯টায়

সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়িতে বৈশাখী মেলা শুরু

নগরকান্দায় বড় ভাইয়ের কবজি কাটলেন ছোট ভাই

শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

ভিডব্লিউবির ৪৬ বস্তা সরকারি চাল জব্দ, ব্যবসায়ী পলাতক

কালিয়াকৈর রেলক্রসিংয়ে ট্রাক বিকল, আটকে পড়ল ২ ট্রেন

পাওনা টাকা চাওয়ায় দোকান মালিককে গুলি, আহত ৫

ফতুল্লায় বারবার গ্যাস বিস্ফোরণে আতঙ্কে স্থানীয়রা