হোম > সারা দেশ > ঢাকা

অজগরসহ ৩১ বন্যপ্রাণী ও পাখির ঠাঁই হলো সাফারি পার্কে

উপজেলা সংবাদদাতা, (শ্রীপুর) গাজীপুর

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কলুকাঠি এলাকায় অবৈধভাবে স্থাপিত একটি মিনি চিড়িয়াখানা থেকে ৩১টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সেই চার প্রজাতি প্রাণির ঠাঁই হয়েছে গাজীপুর সাফারি পার্কে। মঙ্গলবার সকাল ৯ টায় পার্ক কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

এর আগে গত সোমবার বিকেলে প্রাণিগুলোকে গাজীপুর সাফারি পার্কে বিশেষ ব্যবস্থায় নিয়ে আসে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মীরা।

সাফারি পার্ক ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট সূত্র জানায়, প্রাণিগুলোকে পার্কের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর আগে গত রোববার শরীয়তপুর জেলার নড়িয়া উজেলার কলুকাঠি এলাকায় মর্ডান ফ্যান্টাসি কিংডম নামে শিশু পার্ক ও পিকনিক স্পটের মধ্যে অবৈধভাবে স্থাপিত মিনি চিড়িয়াখানায় অভিযান চালিয়ে এসব প্রাণি উদ্ধার করা হয়।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক ছানাউল্যা পাটওয়ারীর নির্দেশনায় অভিযানিক দলের নেতৃত্বে ছিলেন ওই ইউনিটের বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস। অভিযানে উদ্ধার প্রাণিগুলোর মধ্যে আছে ১টি ভাল্লুক, ১টি মিঠা পানির কুমির, ৩টি বার্মিজ অজগর , ৯টি সজারু, ২টি মেছো বিড়াল, ২টি বন বিড়াল, ২টি কালিম পাখি, ১০টি ঘুঘু, ২টি টিয়া ২টি বালি হাঁস ।

বন্যপ্রাণীগুলো বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী দখলে রাখা, শিকার, ক্রয়-বিক্রয় আইন পরিপন্থী। পরে উদ্ধার প্রাণীগুলোর মধ্যে কিছু প্রাণি সাফারি পার্কে পাঠানো হয়। বাকিগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হবে।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস বলেন, মর্ডান ফ্যান্টাসি কিংডম নামে শিশু পার্ক ও পিকনিক স্পট কর্তৃপক্ষ আইন না জেনে এসব প্রাণিকে আটকে রেখেছিলেন বলে স্বীকার করেছেন। উদ্ধার প্রাণিগুলোকে গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আমাদের কোয়োন্টোইনে প্রাণিগুলোকে নির্দিষ্ট সময় ধরে রাখা হবে। পরে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রাণিগুলো ভালো আছে।

সীমিত আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে ইফতার বাজার

বিএনপির ভোট চাইতে গিয়ে ভাঙল সংসার, দুই কন্যাকে নিয়ে অসহায় লাইজী

বেড়িবাঁধের গাছ কেটে নেয়া সেই বিএনপি নেতার পদ স্থগিত

মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত

ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের চাপায় শিক্ষার্থী নিহত

গাড়ি প্রবেশে বাধা হওয়ায় বেরিবাঁধের গাছ কেটে দিলেন বিএনপি নেতা

সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদে সরব কোটালীপাড়া সাংবাদিক ফোরাম

মাদারীপুরে আবারও দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণ

ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে প্রাইভেটকারে চাপা দেওয়ার চেষ্টা, চালক আটক

নারায়ণগঞ্জ কারাগার থেকে বের হওয়ার এক ঘণ্টা পরেই যুবক খুন