হোম > সারা দেশ > ঢাকা

ভিক্টর ক্ল্যাসিক পরিবহন বন্ধের দাবিতে টঙ্গীতে বাস মালিকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুর মহানগরে রুট পারমিট ছাড়া অবৈধভাবে ‘ভিক্টর ক্ল্যাসিক’ পরিবহনের বাস চলাচলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন গাজীপুর মহানগরের সাধারণ বাস মালিক ও শ্রমিকরা। অবিলম্বে এসব বাস চলাচল বন্ধে প্রশাসনের হস্তক্ষেপও দাবি জানান তারা।

শুক্রবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার সংলগ্ন বিআরটি উড়াল সড়কের ওপর এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর মহানগরের বিভিন্ন রুটের শতাধিক বাস মালিক, চালক ও শ্রমিক নেতারা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের বাসগুলোর রুট পারমিট মূলত ঢাকা জেলার আশুলিয়া ও বাইমাইল এলাকা পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু কিছু অসাধু কর্মকর্তা ও প্রভাবশালীদের সহযোগিতায় বাসগুলো নিয়মনীতি উপেক্ষা করে অবৈধভাবে গাজীপুর মহানগরের বিভিন্ন সড়কে চলাচল করছে।

বক্তারা বলেন, অনুমোদনবিহীনভাবে এসব বাস চলাচলের কারণে স্থানীয় বৈধ পরিবহন ব্যবসায়ীরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। একই সঙ্গে যত্রতত্র গাড়ি দাঁড় করানো এবং অতিরিক্ত যানবাহনের চাপের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রতিনিয়ত তীব্র যানজট তৈরি হচ্ছে। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগও বাড়ছে।

তারা আরও বলেন, “রুট পারমিট ছাড়া কোনো পরিবহন গাজীপুরে চলতে পারে না। অথচ ভিক্টর ক্ল্যাসিক পরিবহন প্রশাসনের চোখের সামনে প্রকাশ্যে অবৈধভাবে চলাচল করছে। দ্রুত ব্যবস্থা না নিলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের মধ্যে কবির হোসেন বাচ্চু, কামরুজ্জামান, রায়হান, মুন্না, কাওছার, গোলাপ, আমীর খসরু ও নাজিরসহ আরও অনেকে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা অবৈধ পরিবহন চলাচল বন্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

আড়াইহাজারে মাদরাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মধুপুরে নির্মাণের ১৫ দিনেই ধসে পড়েছে রাস্তার গাইডওয়াল

বিএনপি জনগণের দল, মানুষের কল্যাণেই রাজনীতিতে এসেছি: মঈন খান

নিরাপদ লিচু যেন মানুষ পায়: পাকুন্দিয়ায় জেলা প্রশাসক

নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি সরকারের: নৌ প্রতিমন্ত্রী

শ্রীপুরে শ্রমিকদের আন্দোলনে পুলিশের লাঠিপেটা

ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে বিএনপি নেতাকে জরিমানা

আড়াইহাজারে বজ্রপাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু

রায়পুরায় ইত্যাদির শুটিং স্পটে শতাধিক ফোন চুরি

রাজবাড়ীর মৎস্যবীজ খামারের সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়ম