হোম > সারা দেশ > ঢাকা

নির্বাচনি আচরণবিধি উপেক্ষা করে উঠান বৈঠকে বিএনপি প্রার্থী

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

নির্বাচনি আচরণবিধি ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে শরীয়তপুর- ২ (নড়িয়া-সখিপুর) আসনে বিএনপি প্রার্থী শফিকুর রহমান কিরনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় নির্বাচনি আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দুলুখন্ড আলী আহম্মদ খানের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। ব্যানার, স্লোগান ও ফুলের মালা দিয়ে প্রার্থীকে বরণ করা হয়, যা স্থানীয়ভাবে একটি নির্বাচনি সমাবেশের রূপ নেয়।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী তফসিল ঘোষণার পর প্রার্থীদের মিছিল, সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ থাকার কথা থাকলেও ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই এ কর্মসূচি পালন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের প্রশ্ন উঠেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শফিকুর রহমান কিরন আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলেন। একইসঙ্গে তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে নড়িয়া উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস বলেন, আচরণবিধি ভঙ্গ করে বিএনপির এমপি পদপ্রার্থী উঠান বৈঠক এর বিষয় খবর পাই। কিছু চিত্র আমার নিকট আসে, আমি তাৎক্ষণিক পুলিশসহ সেখানে হাজির হই। তবে সেখানে আমি পৌঁছানোর আগেই হয়তো বৈঠকটি শেষ হয়ে গেছে। একটি সামিয়ানা ছাড়া আর কিছু পাইনি। তবে সরেজমিনে কাউকে না পাওয়ায় আমরা চলে আসি।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর