হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীর আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার আলোচিত মামলার প্রধান আসামি নুরুল ইসলাম নুরাকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ-আল ফারুক।

একই সময়ে মামলার আরও এক আসামি হজরত আলীকেও ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মামলার মোট নয়জন আসামির মধ্যে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, এর আগে শুক্রবার দুপুরেই আসামি গ্রেপ্তারের তথ্য দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে অভিযান চালিয়ে প্রধান আসামি নুরাকে শ্রীপুরের মাওনা থেকে আটক করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ধর্ষণের বিচার চাওয়ায় এক কিশোরীকে তার বাবার সামনে থেকে একদল যুবক অপহরণ করে। অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার সকালে নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দি এলাকার মাঝামাঝি একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের অভিযোগ, এর প্রায় ১৫ দিন আগে বাড়ি ফেরার পথে নুরুল ইসলাম ওরফে নুরার নেতৃত্বে ৫-৬ জনের একটি দল কিশোরীকে অপহরণ করে ধর্ষণ করে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের মা বাদী হয়ে মাধবদী থানায় নয়জনকে আসামি করে মামলা করেন। পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা