হোম > সারা দেশ > ঢাকা

গজারিয়ায় সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিন শিকদারের দাফন সম্পন্ন

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গিয়াস উদ্দিন শিকদারের দাফন সম্পন্ন হয়েছে।

রোববার সকাল দশটায় জানাজা শেষে তাকে ভবেরচর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। এর আগে সকাল ৯টায় নিজ বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ শাইখুল হাদিস আল্লামা হাসান ফারুক।

জানাজায় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক একেএম গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ শিকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম রনি মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মহসিন আলম, ভবেরচর ইউনিয়ন যুবদলের সভাপতি লোকমান হোসেন শিকদার, বালুয়াকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জহরুল হক খান রিটু প্রমুখ।

উল্লেখ্য, ফুসফুসের সমস্যা নিয়ে ৩ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন গিয়াস উদ্দিন সিকদার। শারীরিক অবস্থার অবনতি ঘটলে শনিবার তাকে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার সন্ধ্যায় মারা যান তিনি।

শিশু হোসাইন হত্যাকাণ্ডের রোমহর্ষক রহস্য উন্মোচন

এমপির গাড়িতে হামলা: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার আরো ৩

বোয়ালমারীতে ৩ মাসে কুকুরের কামড়ে আহত ৭৪

নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবি

বিয়ে ভেঙে যাওয়ার ক্ষোভ থেকেই ছোট ভাই-বাবাকে হত্যা

শ্রীপুরে বিএনপি নেতাকে পেটাল ছাত্রদল নেতা

ফুলবাড়ীয়ায় কৃষ্ণচূড়ার আগুনরঙা ফুলে সেজেছে প্রকৃতি

ভাঙ্গায় শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

নিরাপত্তা প্রহরীকে জিম্মি করে পল্লীবিদ্যুৎ উপকেন্দ্রের মালামাল লুট

কিশোরগঞ্জে নির্মাণাধীন গেট ভেঙে শ্রমিক নিহত, আহত ৪