হোম > সারা দেশ > ঢাকা

বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

কুমিল্লার দেবিদ্বারে কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কের নিউমার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাদ্রাসায় পড়ুয়া এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার উপজেলার পৌর এলাকার আজগর আলী স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

জানা যায়, মোটরসাইকেলে করে বাবা ও সন্তান যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারালে বাইক থেকে ছিটকে পড়ে শিশুটি গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত শিক্ষার্থী আজগর আলী স্কুলসংলগ্ন একটি মাদ্রাসার ছাত্র ছিল বলে জানা গেছে।

রাব্বি নামের এক চালক জানান, রয়েল সুপার এসি বাসকে ওভারটেক করতে গেলে সামনে আরেকটি লরি আসতে দেখে ব্রেক করলে ছেলেটি নিচে পড়ে যায় শিশুটি। পরে আবার টান দিয়ে তুলতে গেলে লরিটি তাকে চাপা দেয়।

আলমগীর নামের একজন অভিযোগ করে বলেন, সড়কের ওই অংশে খানাখন্দ থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। রাস্তা সংস্কার এবং প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হলে এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব হতো।

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোডাউন

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল