হোম > সারা দেশ > ঢাকা

আমরা মৎস্যজীবীদের পাশে আছি: জেলা প্রশাসক

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা মৎস্যজীবীদের পাশে আছি। কিন্তু আমরা জন্মের পর থেকে শুনছি জাটকা মাছ ধরা নিষেধ। তাহলে কেন জাটকা মাছ ধরা হচ্ছে, কে খাচ্ছে কে রাখছে। জাটকা ইলিশ নিধনে শুধু জেলেরা জড়িত না।

মঙ্গলবার আড়াইহাজার উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প উপজেলা কমিটির উদ্যোগে দেশীয় মাছ ইলিশের প্রজনন রক্ষা ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে সুফলভোগী জেলেদের বকনা বাছুর বিতরণ কালে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, কারা জাটকা ফ্রিজে রাখে সেই দিকে খেয়াল রাখতে হবে। আমরা চাইনা কাউকে মোবাইল কোর্ট করে সাজা দিতে। যারা ইলিশ ধরছে তারাও ঝুঁকি নিচ্ছে আবার যারা মোবাইল কোর্ট করছে তাদেরও ঝুঁকি নিতে হচ্ছে। আমরা কাউকে ঝুঁকি নিতে দিতে চাই না।

তিনি আরও বলেন, আমি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাই। শুধু জেলেরা না। সবাইকে নিয়ে সচেতন হতে হবে। আমি এই কথা গুলো সর্বোচ্চ জায়গায় বলেছি। আমরা উন্নত দেশের মতো জীবন যাপন করতে চাই।

এই সময় উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নঈম উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার, প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমানসহ বিভিন্ন দফতরের প্রধান ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

৩৬ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে আছে পদ্মার চরাঞ্চলের মানুষ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে টাঙ্গাইলে সাজ সাজ রব

নারায়ণগঞ্জে ফুটপাতে উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে আজ

শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন

কালকিনিতে সড়ক দুর্ঘটনায় বাসে আগুন, নিহত ১

নিখোঁজ রিকশাচালকের লাশ ভাসছিল পদ্মা নদীতে

‘মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার’