ফরিদপুরের সদরপুরে ২০০ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি দম্পতিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বাবুর চর নতুন ডাঙ্গী গ্রামের দাদন মাতুব্বরের ভাড়া বাসা থেকে দু’শ ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয় বলে জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেন।
গ্রেপ্তাররা হলেন ঢেউখালী ইউনিয়নের বাবুরচর নতুন ডাঙ্গী গ্রামের মৃত তৈয়ব আলী মাতুব্বরের ছেলে দাদন মাতুব্বর( ৫০) ও তার স্ত্রী শিউলি (৪০)।
এব্যপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন সদরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) স্বারনী ১০(ক) ও ৪১ ধারায় মামলা করেছেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, দাদন মাতুব্বর দীর্ঘদিন মাদক বিক্রির সাথে জড়িত। তিনি এলাকায় ত্রাস হিসেবেও পরিচিতি থাকার কারণে এলাকাবাসী কেউ তার বিরুদ্ধে সাক্ষী দিতে ভয় পেত।
এলাকাবাসীরা বলেন, আমরা এই ব্যাপারে কথা বললে দাদান জেল থেকে বের হবার পরে লোকজন নিয়ে এসে আমাদের উপরে হামলা করবে। উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন আরো বলেন, মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।