হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে আলোচিত ইমামের মেয়ে অপহরণ মামলায় আরেক আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

ছবি. আমার দেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় এক ইমাম মাওলানা হাদিউল ইসলামের মেয়ে ও মাদ্রাসাশিক্ষার্থী অপহরণের ঘটনায় আরও একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে আলোচিত এ মামলায় এখন পর্যন্ত মোট আট আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, শ্রীপুর থানার মামলা নং ৩১ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার এজাহারভুক্ত আসামি মো. বাচ্চু মিয়াকে (৪৭), গত সোমবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রাজেন্দ্রপুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে একই ঘটনায় অপহৃত মাদ্রাসাশিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ এবং অভিযান চালিয়ে আরও সাত আসামিকে গ্রেপ্তার করে। সর্বশেষ গ্রেপ্তারের মাধ্যমে মামলায় মোট গ্রেপ্তারকৃত আসামি আটজন।

মামলার বিবরণে জানা যায়, গত ১৪ এপ্রিল সকালে মাওনা এলাকায় মাদ্রাসায় যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে অপহরণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করলে পুলিশ দ্রুত অভিযান শুরু করে। পরে প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতায় ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির উদ্দিন জানান, ‘এ পর্যন্ত আটজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগ্‌গির তাদের আইনের আওতায় আনা হবে।’

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও পুলিশের দ্রুত তৎপরতায় ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেপ্তারে স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

কালুখালীতে পিকআপ-বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পূর্বাচল উপশহর ডিএমপির আওতাভুক্ত হবে: আইজিপি

চাঁদাবাজির অভিযোগে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

ফতুল্লায় আগুনে পুড়ল ৪০ লাখ টাকার ঝুট

টঙ্গীতে জামালপুর এক্সপ্রেস ট্রেনে গণছিনতাইয়ের অভিযোগ

ঘাটাইলে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কমিটি গঠিত

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার