হোম > সারা দেশ > ঢাকা

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ২০

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে পৌরসদরের টানলক্ষিয়া-হাপানিয়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওসিসহ চার পুলিশ এবং উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এছাড়াও উভয় গ্রামের একাধিক ঘরবাড়ি ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, শুক্রবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে পৌর সদরের টান লক্ষিয়া ও হাপানিয়া গ্রামের গ্রামের দুই পক্ষের খেলোয়ার এবং সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরবর্তীতে সেই বিরোধ উত্তেজনায় রূপ নেয়। একপর্যায়ে তা সংঘর্ষে পরিণত হয়। এসময় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এর প্রেক্ষিতে শনিবার দুপুরে আবারো সংঘর্ষে জড়ান দুই পক্ষ। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায় এবং কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় ওসি এসএম আরিফুর রহমানসহ চার পুলিশ সদস্য আহত হন। এছাড়াও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়েছেন বলে জানা গেছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় নিহত ২, আহত ২

মাদক মামলার আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, এএসআইকে গণপিটুনি

সাভারে হিফযুল কোরআন অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণ

শ্রীপুরে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৭

দাওয়াত খেয়ে ফেরার পথে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়তে হবে: এমপি বাবুল

ফেরিতে ছদ্মবেশে নৌ পুলিশের অভিযানে জুয়াড়ি চক্রের চার সদস্য আটক

পাহারাদারকে বেঁধে ৭ দোকানে ডাকাতি, স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

বাসের সঙ্গে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

জাতীয় কবির স্মৃতিবিজড়িত তেওতা জমিদার বাড়ির বেহাল দশা