হোম > সারা দেশ > ঢাকা

বাসে র‌্যাবের অভিযানে গাঁজাসহ আটক ৩ মাদক কারবারি

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

ঢাকা-খুলনা মহাসড়কে রাজবাড়ীর গোয়ালন্দে বাসে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার রাত ৯টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের বরকত সরদার পাড়া এলাকায় তাদের আটক করা হয় ।

আটককৃতরা হলেন—রাঙ্গামাটি জেলার নানিয়ারচর থানার ইসলামপুর এলাকার আ. রব হাওলাদারের ছেলে মো. নূর মোহাম্মদ হাওলাদার (২৫), কুমিল্লা জেলার চান্দিনা থানার অলিপুর এলাকার মো. বাচ্চু মিয়ার ছেলে মো. লিটন (২৭) এবং একই এলাকার মরিয়ম বেগম (২৫)।

র‌্যাব সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বাসে তল্লাশি করে। আটককৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, উদ্ধারকৃত মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেডএম

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের