হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে পৃথক স্থানে দুইজনের আগুনে পোড়া লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরে পৃথক দুই স্থানে আগুনে পোড়া দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে শ্রীপুর উপজেলা ও জয়দেবপুর থানা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার-বরমী আঞ্চলিক সড়কের বৃন্দাবন চৌরাস্তা এলাকার গজারি বনের পাশে আগুনে পোড়ানো একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

আগুনে পোড়া মৃত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ জানিয়েছে, তার আনুমানিক বয়স ২০ বছর।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে নির্জন গজারি বনের পাশে এনে শুকনো পাতা ও খড়কুটো দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীর প্রায় সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

অন্যদিকে, গাজীপুরের জয়দেবপুর থানার ভবানীপুর এলাকায় একটি ঝোপের ভেতর থেকে মাহবুব ওরফে রনি (১৪) নামে এক কিশোরের আগুনে পোড়া লাশ উদ্ধার করা হয়েছে। তিনি স্থানীয় একটি হাফিজি মাদ্রাসার ছাত্র ছিলেন।

জয়দেবপুর থানা পুলিশ-এর ওসি তরিকুল ইসলাম জানান, ভবানীপুরে ‘মায়ের দোয়া’ হোটেলের পাশের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, দুই ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অপরাধীদের শনাক্তে কাজ চলছে।

গোয়ালন্দে পদ্মার দুই কাতল বিক্রি লাখ টাকায়

ভুট্টাক্ষেতে মিলল শিশুর লাশ, গণপিটুনিতে নিহত দুই ভাই

সেই কবির হোসেন প্রকৃত কৃষক

আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

দুর্নীতি মামলায় মানিকগঞ্জের সাবেক মেয়র আ. লীগ নেতা রমজান আলী কারাগারে

সাভারে সহপাঠীকে হত্যার ঘটনায় মাদরাসা ছাত্র গ্রেপ্তার

বৈশাখী মেলার আড়ালে জুয়ার আসর, প্রশাসনের অভিযানে বন্ধ

নিজের কিডনি দিয়ে স্ত্রীর জীবন বাঁচালেন স্বামী

ফেরি থেকে চালকসহ নদীতে পড়ে গেল প্রাইভেটকার

পদ্মার এক কাতল অর্ধলক্ষ টাকায় বিক্রি