হোম > সারা দেশ > ঢাকা

ভৈরবে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত অর্ধশত

উপজেলা প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের ভৈরবে কুকুরের কামড়ে নারী-শিশুসহ অর্ধশত মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর জান্নাত (৫) আসমাকে (৪৮) ঢাকার মহাখালী এক হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল সোমবার দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় তারা কুকুরের আক্রমণের শিকার হন।

এলাকাবাসী জানায়, সোমবার দুপুর আড়াইটা থেকে শহরের চন্ডিবের, দড়ি চন্ডিবের, আমলাপাড়া, ভৈরবপুর এবং উপজেলার শিমূলকান্দি ইউনিয়নের শিমূলকান্দি, মধ্যেরচর, গোছামারা, সাদেকপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা তারা ভিড় করেন।

শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা রহিমা বেগম বলেন, বাসা থেকে সড়কে ওঠা মাত্রই ছেলেকে কুকুর কামড় দেয়। পরে কান্না শুনে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করি।

শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামের বাসিন্দা আকলিমা বেগম জানান, সন্ধ্যায় ছেলে বাড়ির পাশে খেলাধুলা শেষ করে বাড়ি ফেরার সময় একটি কুকুর কামড় দেয়। এসময় তার সঙ্গে থাকা আরেকজনকেও কামড়ায়।

এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মাসুম বিল্লা জানান, রাত সাড়ে ৯টা পর্যন্ত ৩৩ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাছাড়া বিভিন্ন বেসরকারি হাসপাতালেও কুকুরের কামড়ে আহত রোগীরা চিকিৎসা নিয়েছেন বলে শুনেছি। আহতদের মধ্যে দুজনকে ঢাকার মহাখালী হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী