হোম > সারা দেশ > ঢাকা

অন্তঃসত্ত্বা গৃহবধূ ইতি হত্যার প্রধান আসামী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের মুকসুদপুরে চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ ইতি বেগম (২১) হত্যার চাঞ্চল্যকর ঘটনার মূলহোতা রাসেল শেখকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ ও র‍্যাব-১১ এর যৌথ অভিযানকারী দল।

র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে র‌্যাব-৬, সিপিসি-সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) এবং র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার দেবীদ্বার থানাধীন চরবাকর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ইতি খাতুন হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামী রাসেল শেখ (৩০) কে গ্রেফতার করা হয়। পরে তাকে কুমিল্লার কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিহতের ঘটনায় করা মামলার এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে আসামী রাসেল শেখ (স্বামী) ও অন্যান্য আসামীরা পূর্বপরিকল্পিতভাবে ২৩ নভেম্বর রাত ৮টার পর থেকে ৩০ নভেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে যেকোনো সময়ে ইতি বেগমকে তাদের বসতঘরে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর লাশ গুমের উদ্দেশ্যে বস্তাবন্দী করে চারটি ইট বেঁধে বাড়ির পূর্বপাশের নিজস্ব পুকুরে কচুরিপানার নিচে ফেলে রাখা হয়।

৩০ নভেম্বর সন্ধ্যায় স্থানীয়রা পুকুরে বস্তাবন্দী লাশ ভাসতে দেখে পুলিশকে সংবাদ দিলে মুকসুদপুর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে নিহতের ভাই মো. সেলিম (৩৭) বাদী হয়ে রাসেলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তার হওয়া রাসেল শেখকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার