হোম > সারা দেশ > ঢাকা

১৫ ঘণ্টা পরও সন্ধান মেলেনি নিখোঁজ নারীর

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পরও কোনো খোঁজ মেলেনি। রোববার রাত ৮টা ৩০ মিনিটে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা ইমপেরিয়াল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তীব্র স্রোত ও বৃষ্টির মধ্যে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। সোমবার বেলা ১১টা পর্যন্ত ওই নারীর কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ ওই নারীর নাম জ্যোতি (৩২)। তিনি মিরপুরের মনি ট্রেড ইন্টারন্যাশনাল নামক একটি সেবামূলক প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগে চাকরি করতেন। রোববার রাতে তিনি টঙ্গীর ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে ডাক্তার ভিজিটে এসেছিলেন বলে স্বজন সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে বৃষ্টির মধ্যে ঢাকা ইমপেরিয়াল হাসপাতালে ডাক্তার ভিজিটে যাওয়ার পথে একটি খোলা ম্যানহোলে পড়ে যান ওই নারী। পানির প্রচণ্ড স্রোতে তিনি মুহূর্তেই তলিয়ে যান। প্রথমে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ডুবুরি দলসহ তিনটি ইউনিটের সদস্যরা অভিযান চালায়। তবে প্রায় ১৫ ঘণ্টা অতিবাহিত হলেও নিখোঁজ ওই নারীর সন্ধান মেলেনি।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, আমাদের তিনটি ইউনিট কাজ করছে। পাশাপাশি দেশের সেরা পাঁচজন ডুবুরিও উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। আমরা ওই নারীর লাশ উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর