হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীর রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

এম আজিজুল ইসলাম, রায়পুরা (নরসিংদী)

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলের চাঁনপুরে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১ জন গুলিবিদ্ধসহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

শুক্রবার (২১ মার্চ) ভোরে রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন মিয়া (২৩) ও একই গ্রামের বারেক হাজীর ছেলে বাশার (৩৫)।

ঘটনার সততা নিশ্চিত করেছেন রায়পুর থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ।

নিহত আমিন মিয়ার লাশ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। অন্যজনের লাশ হাসপাতালে আনা হচ্ছে। দুইজন নিহতের ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে।

জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ এলাকার বাইরে ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুস সালামের লোকজন। ঈদ সামনে রেখে আজ ভোরে তারা এলাকায় উঠতে চাইলে প্রতিপক্ষ হাজী সামসু মেম্বারের সমর্থকরা টেঁটা, বল্লম, দা, ছুরি, ককটেল ও অস্ত্রশস্ত্র নিয়ে জড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই আব্দুস সালামের দুই সমর্থক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

রায়পুরা থানার ডিউটি অফিসার এস আই জুবায়ের বলেন, সংঘর্ষে দুইজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল