হোম > সারা দেশ > ঢাকা

এবার জাহাজ-লঞ্চের সংঘর্ষ, প্রাণ রক্ষা পেল ২ শতাধিক যাত্রী

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তেলবাহী জাহাজের সাথে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লঞ্চে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

লঞ্চের যাত্রীরা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে এমভি রেজোয়ান নামের একটি লঞ্চ। ছেড়ে আসা লঞ্চটি মাঝ নদীতে পৌঁছালে তেলবাহী একটি জাহাজের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় লঞ্চে থাকা ১০ জন যাত্রী আহত হন এবং দুইজন যাত্রী নদীতে পড়ে যান। নদীতে পড়ে যান দুই যাত্রী পরে সাঁতরে লঞ্চে উঠতে সক্ষম হন।

দৌলতদিয়া লঞ্চঘাটে কর্মরত রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. জিল্লুর রহমান প্রামাণিক জানান, আহত যাত্রীরা দৌলতদিয়া লঞ্চঘাটে পৌঁছালে আমাদের সদস্যরা তাদের নিরাপদে লঞ্চ থেকে নামিয়ে স্বজনদের হাতে তুলে দেয়া হয়।

এ প্রসঙ্গে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা বলেন, নগরবাড়ি থেকে ঢাকাগামী তেলবাহী জাহাজটির সাথে লঞ্চের সংঘর্ষের উপক্রম হয়েছিল। লঞ্চমাস্টার সজোরে লঞ্চটি ব্যাকগিয়ার করলে সৃষ্ট ঝাকুনিতে কয়েকজন যাত্রী পড়ে গিয়ে মৃদু আহত হন। তারা সবাই গন্তব্যে চলে গেছেন।

টাঙ্গাইলে ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২

ঝড়ে শিক্ষক-শিক্ষার্থীরা আশ্রয় নিলেন ওয়াশ ব্লকে

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সোনারগাঁয়ে বিপন্ন তক্ষক উদ্ধার, ২ জনকে জরিমানা

‘জয় বাংলা, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

বিরোধী দলকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে: আব্দুল মঈন খান ‎

টংগিবাড়ীতে নারীসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার

কাঙ্ক্ষিত পদ না পেয়ে দুই নেতার ছাত্রদল ছাড়ার ঘোষণা

মির্জাপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু