হোম > সারা দেশ > ঢাকা

শিবচরে তেলের জন্য ফিলিং স্টেশনে লম্বা লাইন

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

ছবি: আমার দেশ

মাদারীপুর জেলার শিবচরের বিভিন্ন ফিলিং স্টেশনে তেলের জন্য বাইক চালকদের লম্বা লাইন দেখা গেছে। তেলের জন্য ঘণ্টা পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ বাইক চালকদের। অন্যদিকে একই বাইকে চালক পরিবর্তন করে এসে তেল নেওয়ার অভিযোগ দিচ্ছেন ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা।

সরেজমিনে শিবচরের বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন বাড়িতে আসা সাধারণ মানুষ। রাজধানী ঢাকা থেকে বাইক নিয়ে যারা বাড়িতে এসেছিলেন ঢাকায় ফিরতে এখন তেলের সংকটে পড়তে হচ্ছে বলে তারা জানান।

মঙ্গলবার বিকেলে শিবচরের একাধিক ফিলিং স্টেশনে দেখা গেছে তেল নিতে দীর্ঘ লাইন। স্টেশন থেকে সমহারে বণ্টনের জন্য প্রতিটি মোটরসাইকেলে ২০০ টাকা করে তেল দেওয়া হচ্ছে। তেল নিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চালকদের।

ফিলিং স্টেশন সূত্রে জানা গেছে, তেলের সরবরাহ কম থাকায় থাকায় মোটরসাইকেলে ২০০ টাকার তেল দেওয়া হচ্ছে। আর প্রাইভেটকারে ১ হাজার টাকার তেল। সারাদিনে মোটরসাইকেল চালকদের ভিড়ই সবচেয়ে বেশি। অনেক মোটরসাইকেল চালক একবার তেল নিয়ে চালক পরিবর্তন করে আবারও তেল নিচ্ছে। আসলে বাইকারদের জন্য একটু সমস্যা হচ্ছে।

মেসার্স এএইচকে ফিলিং স্টেশনের ম্যানেজার সোহেল বলেন, চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় বিপাকে পড়তে হচ্ছে। তেল শেষ হয়ে গেলে বন্ধ রাখতে হচ্ছে স্টেশন। মোটরসাইকেলে ২০০ টাকার এবং প্রাইভেটকারে ১ হাজার টাকার তেল দিচ্ছি। মোটরসাইকেলের প্রচুর চাপ থাকে।'

সিরাজদিখানে রামিসার দাফন সম্পন্ন

বোয়ালমারীতে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ভিজিএফের ৬৩০ কেজি চাল উদ্ধার

ফতুল্লায় রোলিং মিলে বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

মির্জাপুরে অভিমান করে যুবকের আত্মহনন

মাদারীপুরের শিবচরে আ.লীগের ৪ নেতাকর্মী আটক

কিশোরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

‎অটোরিকশাচালককে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

পাকুন্দিয়ায় রসালো লিচুর বাজারে ১২ কোটি টাকা বিক্রির সম্ভাবনা

কুলিয়ারচরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ আবদুর রাশিদ

গোয়ালন্দে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন