হোম > সারা দেশ > ঢাকা

জাজিরায় খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুরের জাজিরায় পুকুরে ডুবে প্রাণ গেল মামা-ভাগনে দুই শিশুর। সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলার নাওডোবা ইউনিয়নের হাজি তাহের মল্লিকের কান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন—একই এলাকার দুলাল মল্লিকের ছেলে আব্দুল্লাহ (৪) এবং কুতুবপুর দারুল উলুম মাদরাসার শিক্ষক আবু নাঈমের ছেলে সিয়াম (৩)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল বেলা দুই শিশু বাড়ির আঙিনায় খেলছিল। হেসে খেলে সকালটা শুরু হলেও অজান্তেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। খেলতে খেলতে পরিবারের অগোচরে তারা বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ পর সন্তানদের দেখা না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে পুকুরে নেমে খোঁজার সময় একে একে উদ্ধার হয় দুই শিশুর নিথর দেহ।

গ্রামের পরিবেশ মুহূর্তেই শোকে স্তব্ধ হয়ে যায়। শিশু দুজনের মৃত্যুতে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।

প্রতিবেশী রুবিনা বেগম বলেন, শুনলাম বাচ্চা দুইটা হারিয়ে গেছে, ভাবলাম হয়তো পাশের বাড়িতে খেলতে গেছে। পরে সবাই মিলে খুঁজতে গিয়ে দেখি পুকুরে ভাসছে ওদের দেহ। এই দৃশ্য দেখার মতো শক্তি কারও ছিল না।

শিশু সিয়ামের বাবা শিক্ষক আবু নাঈম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে খুব শান্ত স্বভাবের ছিল। কে জানত, আজ সকালটাই তার জীবনের শেষ সকাল হবে! আল্লাহ যেন এমন কষ্ট আর কোনো বাবা-মাকে না দেখায়।

পরীক্ষা না দিয়েই পেয়েছেন নিয়োগপত্র, যোগ দিতে এসে আটক

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নিহত ১

বিএনপিতে যোগ দিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার

গাজীপুর সিটির সাবেক কাউন্সিলর বিমানবন্দর থেকে গ্রেপ্তার

মুকসুদপুরে নিখোঁজের ১০ দিনেও উদ্ধার হয়নি দুই কিশোরী

মাদারীপুরে ৩টি আসনে ১৭ জনের জামানত বাজেয়াপ্ত

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে বিএনপি নেতার প্রতারণা

ভালুকায় পোশাক কারখানায় আগুন, ৭ কোটি টাকার ক্ষতি

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১