হোম > সারা দেশ > ঢাকা

মির্জাপুরে দুই বাসের চাপায় প্রাণ গেল তরুণের

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুরে বাসের চাপায় এক তরুণ নিহত হয়েছেন। উপজেলার বাইপাস বাসস্ট্যান্ডে গাড়ি থেকে নেমেছিলেন শাফিউল মুজনবীন দীপ্ত (২৫)। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ আরেকটি গাড়ি পাশে চলে আসে। এ সময় দুই গাড়ির মাঝে চাপা পড়েন তিনি। মুহূর্তে নিভে যায় প্রাণপ্রদীপ। বৃহস্পতিবার রাত ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

দীপ্ত সবে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ইংরেজি বিভাগের পড়াশোনা শেষ করেছেন। তিনি সহকারী অধ্যাপক মো. শহীদুল্লাহর একমাত্র পুত্র ও মির্জাপুর পৌরসভার বাইমহাটি কবরস্থান এলাকায় বাসিন্দা। সম্প্রতি দেশের খ্যাতনামা একটি বেসরকারি প্রতিষ্ঠানের দিনাজপুর অঞ্চলে কর্মজীবন শুরু করেন দীপ্ত।

কর্মস্থল দিনাজপুর থেকে বৃহস্পতিবার মির্জাপুরে ফিরছিলেন দীপ্ত। দুর্ঘটনার কিছুক্ষণ আগেও মোবাইল ফোনে মির্জাপুরের কাছাকাছি পৌঁছার কথা পরিবারকে জানিয়েছিলেন তিনি।

শুক্রবার বাদ জুমা মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে দীপ্তর জানাজা শেষে সামাজিক কবরস্থানে লাশ দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

সিরাজদিখানে রামিসার দাফন সম্পন্ন

বোয়ালমারীতে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ভিজিএফের ৬৩০ কেজি চাল উদ্ধার

ফতুল্লায় রোলিং মিলে বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

মির্জাপুরে অভিমান করে যুবকের আত্মহনন

মাদারীপুরের শিবচরে আ.লীগের ৪ নেতাকর্মী আটক

কিশোরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

‎অটোরিকশাচালককে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

পাকুন্দিয়ায় রসালো লিচুর বাজারে ১২ কোটি টাকা বিক্রির সম্ভাবনা

কুলিয়ারচরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ আবদুর রাশিদ

গোয়ালন্দে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন