হোম > সারা দেশ > ঢাকা

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার জাহাঙ্গীর হোসেনের ছেলে মেহেদী হাসান (২৯) এবং একই উপজেলার আব্দুল মান্নানের ছেলে মাহমুদুল হাসান মুন্না (৩১)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী তিশা প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আরোহী দুইজন ছিটকে গিয়ে সামনের আরেকটি বাসের সাথে ধাক্কা খেলে তাদের মৃত্যু হয়।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, নিহত দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। ঘাতক বাসটিকে আটক করেছে জনতা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিশু হোসাইন হত্যাকাণ্ডের রোমহর্ষক রহস্য উন্মোচন

এমপির গাড়িতে হামলা: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার আরো ৩

বোয়ালমারীতে ৩ মাসে কুকুরের কামড়ে আহত ৭৪

নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবি

বিয়ে ভেঙে যাওয়ার ক্ষোভ থেকেই ছোট ভাই-বাবাকে হত্যা

শ্রীপুরে বিএনপি নেতাকে পেটাল ছাত্রদল নেতা

ফুলবাড়ীয়ায় কৃষ্ণচূড়ার আগুনরঙা ফুলে সেজেছে প্রকৃতি

ভাঙ্গায় শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

নিরাপত্তা প্রহরীকে জিম্মি করে পল্লীবিদ্যুৎ উপকেন্দ্রের মালামাল লুট

কিশোরগঞ্জে নির্মাণাধীন গেট ভেঙে শ্রমিক নিহত, আহত ৪